প্রতিষ্ঠানের ইতিহাস

মীরপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি রাজশাহী জেলার বাগমারা উপজেলাধীন ৩নং দ্বীপপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। অত্র এলাকার মীরপুর, হুলিখালী, নানসর, হাসানপুর, লাউবাড়িয়া, পূর্বদৌলতপুর, কুমারপুর, এবং আত্রাই উপজেলার হাটকালুপাড়া গ্রামের জন হৈতেষী ব্যক্তি বর্গের প্রচেষ্টায় নারী শিক্ষার উন্নয়নের জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি রাজশাহী জেলার রাজশাহী অঞ্চল রাজশাহী  অফিস কর্তৃক ০১/০১/১৯৯৮ ইং সালে প্রথম  পাঠদান লাভ করে এবং বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি লাভ করে  ০১/০১/২০০১ ইং সালে। মীরপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক পর্যায়ে ০১/০৫/২০০২ ইং সালে এমপিও ভুক্ত হয়ে বেশ কিছু শিক্ষক কর্মচারীদের কর্ম সংস্থান সৃষ্টি হয়। বিদ্যালয়টি এলাকার জনগন ও শিক্ষক কর্মচারীদের  প্রচেষ্টায় ২০১০ সাল হইতে ২০১৯ সাল পর্যন্ত জে.এস.সি পরিক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করে এবং সর্বশেষ ২০২৪ সালে বিদ্যালয়টি নবম ও দশম শ্রেণীর পাঠদান অর্জন করে।