অবকাঠামো

মীরপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি ২০০৩ ইং সালে দুইটি আধাপাকা ভবন নির্মান করা হয়।দুটি ভবনে মোট ১০টি কক্ষ রয়েছে। তার মধ্যে শ্রেণী কক্ষ ৬টি,অফিস কক্ষ ২টি, কম্পিউটার কক্ষ ১টি, গ্রন্থাগার ১টি, গ্রন্থাগারে প্রায় ২০০৭টি বই রয়েছে। বিদ্যালয়টিতে একটি সাবমার্সেবল পাম্পসহ সাপ্লাই পানির শুব্যবস্থা রয়েছে এবং একটি গভির নলকুপও রয়েছে বিদ্যালয়টিতে ছাত্রী এবং শিক্ষকদের জন্য আলাদা আলাদা ৪টি টয়লেট/ওয়াশ রুম রয়েছে। অত্র বিদ্যালয়ের চারিদিকে প্রাচির দ্বারা ঘেরা। ছাত্রীদের ইনডোর খেলাধুলার জন্য খেলার মাঠ রয়েছে এবং ছাত্রীদের ইউনিফর্ম রয়েছে। বিদ্যালয়ে ২টি ডেস্কটপ ও ২টি ল্যাবটপ রয়েছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে ধারনা দেওয়া হয়। বিদ্যালয়টিতে ৫টি শ্রেণীর মোট ২০০ জন শিক্ষার্থীদের শ্রেনী কক্ষে পাঠদান করানোর জন্য হোয়াইট বোর্ড/ব্লাকবোর্ড, বেঞ্চ,চেয়ার,টেবিল,রয়েছে। গরমের মধ্যে শ্রেণীতে পাঠদানের জন্য ২০টি বৈদ্যুতিক পাখা আছে এবং শ্রেণী কক্ষে আলোর ব্যবস্থাও রয়েছে। অফিস কক্ষের সামনে ৫ ফুঠ প্রস্থ এবং ৩০ ফুঠ দৈর্ঘ্যর ফুলের  বাগান রয়েছে। বিদ্যালয়টিতে প্রাচিরের চারি পাশের্^ প্রায় ৩০ টি ফলজ ও বনজ গাছ রয়েছে। বিদ্যালয়টি উপজেলা চত্বরে প্রবেশের পাকা রাস্তার পূর্ব পাশে মনোরম পরিবেশের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে।